মাদারীপুরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ যুবককে উদ্ধারের অভিযান
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলার ডুবে নিখোঁজ যুবক সুমন সিপাহীকে উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।শনিবার ভোর সাড়ে ৫টা থেকে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালায় ডুবুরিদল। নিখোঁজ সুমনের অপেক্ষায় নদেরপাড়ে ভীড় করেন স্বজনরা। দাবি করেছেন অভিযুক্ত বাল্কহেডের চালকের বিচার।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে ওই এলাকার যুবকদের পক্ষ থেকে পিকনিকের আয়োজন করা হয়। ট্রলার ভাড়া করে অর্ধশত মানুষ নিয়ে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় ঘুরে আনন্দ উপভোগ করেন তারা। রাতে ফেরার পথে ‘বাহেরচর কাতলা’ এলাকায় বিপরীত দিক থেকে বালুবাহী বাল্কহেডের সাথে পিকনিকের ট্রলারটি ধাক্কায় পিকনিকের ট্রলারটি ডুবে যায়। শুরু হয় চিৎকার চেচামেচি। পরে স্থানীয়রা ছুটে এসে অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ থাকে একই এলাকার কালু সিপাহীর ছেলে সুমন সিপাহী। এদিকে এই ঘটনায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে ভর্তি করা হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালে। শনিবার ভোর থেকে সুমনে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।
মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার জাহেদুল ইসলাম ভুইয়া জানান, ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ যুবককে উদ্ধারে কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরিদল। সুমনকে না পাওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলে জানাগেছে।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু