শিক্ষকদের মাঝে ছাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করল বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফাউন্ডেশন
খুলনার তেরখাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষকদের মাঝে ছাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ১৫ মে (বৃহস্পতিবার) তেরখাদার শহীদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়, চিত্রা মহিলা কলেজ ও ইখড়ী কাটেংগা ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের মাঝে ছাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। এছাড়া, সরকারি নর্থ খুলনা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বাবদ নগদ অর্থও প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তেরখাদা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য রবিউল হোসেন, বিএনপি নেতা বিল্লাল হোসেন, কে এম মোস্তাক আহমেদ, রবিউল ইসলাম লাবু, লালিম শেখ, গোলজার আলম, জিয়া, শরিফুল ইসলাম, লুনিক মেম্বার, জুয়েল শিকদার ও মাসুম শিকদারসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এর আগে, ১৪ মে (বুধবার) বিকাল ৫টায় ইখড়ী কাটেংগা হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি নেতা চৌধুরী কওসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তেরখাদা বিএনপির নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন পারভেজ মল্লিক।
এই উদ্যোগের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফাউন্ডেশন শিক্ষা উন্নয়নে তাদের অবদান অব্যাহত রেখেছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ