পঞ্চগড়ে জমির বিরোধে মারপিট থানায় মামলা
পঞ্চগড়ে জমির বিরোধে মারপিট ও টাকা লুট করার অভিযোগে থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে সদর থানায় পাঁচজনকে আসামী করে মোস্তফা বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মোস্তফা সদর উপজেলার ডিয়াবাড়ি এলাকার মৃত দবির উদ্দিনের ছেলে।আসামীরা একই এলাকার আনোয়ার,সমিরুল,শাহজাহান,মোহাম্মদ আলী ও সমিরন।
মামলার এজাহার সুত্রে জানা যায়,গত মঙ্গলবার রাতে মোস্তফার ছেলে দেলোয়ার হোসেন তালমা বাজারে অবস্থানকালে আসামী আনোয়ার মোবাইল ফোনে কল দিয়ে তাহার বাড়ির সামনে যেতে বলে। আসামীর বাড়ির সামনে কাঁচা রাস্তায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে তাকে টানা হেচড়া করে আসামীর বসত বাড়ির ভিতরে নিয়ে ধারালো ছোরা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে জখম ও রক্তাক্ত করে।তার কাছে ব্যবসার আট লক্ষ টাকা অসৎ উদ্দেশ্যে কেড়ে নেয়।দেলোয়ার আসামীদের মারপিটে অজ্ঞান হলে বাড়ির সামনে ফেলে রাখে।
স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে তার বাড়িতে খবর দিলে আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তার মাথায় ১১টি সেলাই রয়েছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামী আটকের অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ