ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বড়লেখায় শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৫-২০২৫ দুপুর ৩:৩৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগে চাচা শ্বশুরের বাড়ি থেকে আহসান হাবিব রেদোয়ান নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) রাত ১১ টায় দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তার চাচা শ্বশুরের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আহসান হাবিব রেদোয়ান (২৩) সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মনারাই গ্রামের লোকমান হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে চাচা শ্বশুরের বাড়িতে বসবাস করছিলেন।

স্ত্রী রুমি আক্তার বলেন, সন্ধ্যার দিকে বাড়িতে এসে রাত ৮টার দিকে ঘুম থেকে উঠে পাশের রুমে যান। এরপর তার কোন সাড়াশব্দ না পেয়ে আমি খোঁজাখুঁজি শুরু করি। এক পর্যায়ে রান্নাঘরে প্রবেশ করি, তখন দেখি রান্নাঘরের মধ্যখানের টাইর সঙ্গে একটি ওড়না গলায় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন। আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

স্থানীয়রা জানান, আহসান হাবিব রেদোয়ান স্ত্রীসহ কয়েক মাস ধরে চাচা শ্বশুরের বাড়িতে থাকতেন। শুক্রবার দুপুরে এবং সন্ধ্যার আগে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এরপর সন্ধ্যার পর দুজন আলাদা ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে তিনি রান্নাঘরে গিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। রাত সাড়ে ১১ টার দিকে পাশের একটি রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বড়লেখা থানা পুলিশ।

এ বিষয়ে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, স্থানীয়রা আমাকে বিষয়টি জানানোর পর আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং বড়লেখা থানা পুলিশকে বিষয়টি অবহিত করি। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন