ডিএমপির বিমানবন্দর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল ডলার ও বাংলাদেশি মুদ্রা উদ্ধার
রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ইউএস ডলার ও বাংলাদেশি মুদ্রা উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের একজনের তথ্যের ভিত্তিতেই মূল অভিযান পরিচালিত হয়।
বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫(ক)(বি) ধারায় দায়ের করা মামলা নং-২২, তারিখ ১৫ মে ২০২৫ অনুযায়ী রিমান্ডে থাকা আসামি আশিক (২০), পিতা-মোঃ আতাউর রহমান, মাতা- জোসনা, স্থায়ী ঠিকানা: দক্ষিণগাঁও, কাপাসিয়া, গাজীপুর—তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ রফিকুল ইসলামের নেতৃত্বে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম, এসআই রোকন ইসলাম খান এবং সঙ্গীয় অফিসার ফোর্স দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালান।
অভিযানে গ্রেপ্তার করা হয় শেখ এহিয়া জান্নাত ইমন জনি (৩০), পিতা- ইলিয়াস আলী, মাতা- জুলি পারভীন এবং সাদিকুর রহমান অয়ন (২০), পিতা- মোস্তাফিজুর রহমান, মাতা- খোরশিদা পারভিন সুমি—দুজনই সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার পোতজিয়া (গাতিরপাড়া) এলাকার বাসিন্দা, বর্তমানে অবস্থানরত ছিলেন দক্ষিণখানের চেয়ারম্যান নাজনিন ভিলার ১৩ নম্বর বাড়ির ৭ (বি) কক্ষে।
অভিযানে অভিযুক্তদের শয়নকক্ষের খাটের নিচে রাখা একটি কার্টুন থেকে উদ্ধার করা হয়:
১০০ ডলারের নোটে ৫০ বান্ডেল, প্রতি বান্ডেলে ১০০টি করে মোট ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) ইউএস ডলার, প্রতিটির গায়ে লেখা: HL63614682E।
১০০০ টাকার জাল নোট ১৪৮৪টি, মোট মূল্য: ১৪,৮৪,০০০ টাকা, প্রতিটির গায়ে লেখা: গ চ ০০০০০০২।
৫০০ টাকার জাল নোট ১১০০টি, মোট মূল্য: ৫,৫০,০০০ টাকা, প্রতিটির গায়ে লেখা: গ ফ ১৪৭৯৪৩।
১০০ টাকার জাল নোট ২০০০টি, মোট মূল্য: ২,০০,০০০ টাকা, প্রতিটির গায়ে লেখা: জ ম ১৩৫৯৩৬৪।
উদ্ধারকৃত সকল জাল নোট উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জাল নোট চক্রের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় জাল নোট তৈরি, বিতরণ ও পাচারের সঙ্গে সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ