কুড়িগ্রামে মসজিদ ভিত্তিক গণ শিক্ষার শিক্ষকদের ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন
কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বকেয়া বেতন আদায় সহ ৫ দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষকরা।
শনিবার (১৭ মে) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের মডেল মসজিদ মাঠ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি জমা দেয়।
এসময় উপস্থিত ছিলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষার শিক্ষক কল্যান পরিষদের সভাপতি মাওঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার সরদার, শিক্ষক আশফাকুর রহমান, হাফেজ আরিফুল ইসলাম, মাওলানা ইউসুফ আলী, শিক্ষক, চিলমারী, মাওলানা রুহুল আমিন, শিক্ষক, নাগেশ্বরী, মাওলানা একরামুল হক, শিক্ষক, ফুলবাড়ি, মাওলানা আমিনুল ইসলাম, শিক্ষক উলিপুর, মাওলানা আব্দুস সালাম, শিক্ষক, রাজারহাট, মাওলানা ওবায়দুল হক, সুপারভাইজার, মাওলানা মিনারুল ইসলাম, উপজেলা মডেল কেয়ার টেকার চিলমারী সহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিগণ।
আন্দোলনকারীরা জানান, ৫ মাসের বকেয়া বেতনসহ ৫ দফা দাবিতে তারা এই আন্দোলন করছেন। পাঁচ দফার মধ্যে আরও রয়েছে চাকরী স্থায়ীকরণ ও রাজস্ব খাতে অন্তর্ভুক্তি। এছাড়া গত ঈদুল ফিতরের বোনাসসহ ঈদুল আযহার বোনাস এবং ৫ হাজার থেকে বাড়িয়ে মাসিক বেতন ১৫ হাজার টাকা করার দাবিও তুলেছেন তারা।
এমএসএম / এমএসএম
পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স
টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান
লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ
রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!
ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ
বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল
বড়লেখায় জিম্মায় নেওয়া ভারতীয় ১৪ মহিষের ৯টিই গায়েব: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫টি
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড