নরসিংদীতে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রাকচাপায় সুনীল চন্দ্র সরকার নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৭ মে) দুপুরে ঘোড়াশাল সেতুর সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুনীল চন্দ্র সরকার গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দালান বাজার এলাকার মুলগাঁও গ্রামের মৃত তেজেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর সোয়া ১২টার দিকে কালীগঞ্জ থেকে সাইকেল চালিয়ে ঘোড়াশাল সেতুর পূর্ব পাশে পৌঁছেন সুনীল চন্দ্র সরকার। এ সময় তিনি অটোরিকশা স্ট্যান্ডের সামনের সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াশালের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থা সংকটাপন্ন দেখে চিকিৎসক দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।
জানা গেছে, পুলিশ নিহত সুনীল চন্দ্র সরকারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied