ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রৌমারী সীমান্তে বজ্রপাতে আবারো একজনের মৃত্যু


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৫-২০২৫ দুপুর ৪:২২

রৌমারী সীমান্তে গরু পাচার করতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে শফিক (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুত্রবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ভুন্দুর চর গ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত যুবক একই উপজেলার ভুন্দুর চর গ্রামের ফজলে রহিম এর ছেলে বলে জানা গেছে। 
বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে আন্তর্জাতিক সীমান্ত ১০৬৬-৪ এস পিলারের ভুন্দুর চর সীমান্ত দিয়ে ভারতের নো-ম্যান্সল্যান্ডে প্রবেশের সময় হঠাৎ ভারি বৃষ্টিপাত ও বজ্রপাতের শিকার হয় শফিক। এতে সে অসুস্থ্য হলে সাথীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে স্থানীয় এক পল্লি চিকিৎসক আহতকে দেখে মৃত্যু হয়েছে বলে জানায়। সংবাদ পেয়ে বিজিবি ও রৌমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং মৃত্যু যুবকের সুরুত হাল রিপোর্ট তৈরি করেন।
এর আগে গত (১৪ মে) দাঁতভাঙ্গা ছাটকড়াইবাড়ি সীমান্তে টহলরত অবস্থায় রিয়াদ আহমেদ নামের এক বিজিবি সদস্যের মৃত্যু হয় ও ৪ বিজিবিসহ এক আনসার সদস্য আহত হয়। পরে তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 
রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান বজ্রপাতে শফিক নামের এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত