মাদারীপুরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
মাদারীপরে আড়িয়াল খাঁ নদে নিখোঁজের দুইদিন পর ট্রলার সুমন সিপাহীর (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলার পখিরা এলাকা থেকে লাশটি উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে শনিবার দিনব্যাপী আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্ট তল্লাসী চালিয়েও খুঁজে পাওয়া যায়নি সুমনকে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলে মাধ্যমে উদ্ধার করা সম্ভব হয়নি ডুবে ট্রলারও। নিহত সুমন সিপাহী সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ‘বাহেরচর কাতলা’ এলাকার কালু সিপাহীর ছেলে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে সদরের ‘বাহেরচর কাতলা’ এলাকার যুবকদের পক্ষ থেকে পিকনিকের আয়োজন করা হয়। ট্রলার ভাড়া করে যুবকরা আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় ঘুরে আনন্দ উপভোগ করেন। রাতে ফেরার পথে ‘বাহেরচর কাতলা’ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারটি ডুবে যায়। শুরু হয় চিৎকার চেচামেচি। পরে স্থানীয়রা ছুটে এসে অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ থাকে ট্রলার চালক সুমন সিপাহী। এদিকে এই ঘটনায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে ভর্তি করা হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালে। মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক দফা তল্লাসি চালিয়েও খুঁজে পায়নি সুমনকে। ঘটনার দুইদিন পর রোববার সকালে সদর উপজেলার পখিরা এলাকা থেকে সুমনের লাশটি উদ্ধার করেন স্থানীয়রা।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শখ মো. শেখ আহাদুজ্জামান বলেন, ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ যুবককে উদ্ধারে কার্যক্রম চালিয়েও তাকে পাওয়া যায়নি। আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্টে তল্লাসি করেও সনাক্ত করা সম্ভব হয়নি ট্রলারটি। ঘটনার দুইদিন পর ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দুরে ভাসমান অবস্থায় ট্রলার চালক সুমনের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
মগড়া নদী খননে উচ্ছেদ আতঙ্ক ও অর্থ অপচয়ের অভিযোগ
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঘিওরে মাঠে মাঠে সোনালি ধান, ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি
সাঘাটায় শর্টসার্কিট থেকে আগুন, নিঃস্ব তিন ব্যবসায়ী
কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, আহত স্ত্রী
শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি
নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২
Link Copied