দীর্ঘ ১৭ বছর পর আটপাড়া বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
দীর্ঘ ১৭ বছর পর শনিবার (১৭ মে) অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। এতে ব্যালটের মাধ্যমে ভোটে সভাপতি পদে ছাতা প্রতীকে ৩৩৭ ভোট পেয়ে মাছুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মাছ প্রতীকে ২৫৩ ভোট পেয়ে রফিকুল ইসলাম রফিক বিজয়ী হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৮ সালে আটপাড়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরমধ্যে ২০১৯ সালে আহবায়ক কমিটি হলেও আর কোনো সম্মেলন করতে পারেনি দলটি। তবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর এবার উৎসবমুখর পরিবেশে সম্মেলন করেছে দলটির নেতাকর্মীরা। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৭টি ইউনিয়নের ৪৯৭ জন ভোটারের মধ্যে ৪৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে মাছুম চৌধুরী (ছাতা), খায়রুল কবীর তালুকদার (চেয়ার),সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক (মাছ),খসরু আহমেদ (তালা) ও মুর্শেদ হাবিব ভূইয়া জুয়েল (ফুটবল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে ছাতা প্রতীকে ৩৩৭ ভোট পেয়ে মাছুম চৌধুরী বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খায়রুল কবীর তালুকদার চেয়ার প্রতীকে পান ১৫০ ভোট। সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক মাছ প্রতীকে ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খসরু আহমেদ তালা প্রতীকে ১৫৪ ভোট ও মুর্শেদ হাবিব ভূইয়া জুয়েল ফুটবল প্রতীকে ৮০ ভোট পান।
এর আগে, দুপুর ১২টার দিকে প্রথম অধিবেশনে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক ডা.আনোয়ারুল হক। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শরিফুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শাহ ওয়ারেছ আলী মামুন,আব্দুল ওয়াহাব আকন্দ,জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে ভোট গ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন