ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁর ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৮-৫-২০২৫ দুপুর ১:১৯

নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ১৪ বিজিবি। ১৮ মে রবিবার ভোর সাড়ে ৪টায় উপজেলার কালুপাড়া সীমান্ত পিলার ২৭১/৭-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের মাঠ থেকে উদ্ধার করা হয়। রবিবার সকালে ১৪-বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৪ বিজিবি সত্র জানায়, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীন কালুপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আইয়ুব আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্ত পিলার ২৭১/৭-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা। উল্লেখ্য, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের বেলায় অন্ধকারের কারণে বর্ণিত মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান, ‘নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। ঈদকে সামনে রেখে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।’

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন