বিএনপি’র পদে থেকেও ১৭ বছর ছিলেন আ’লীগের দোসর
পিরোজপুর জেলার কাউখালী থানার ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের মো. জহিরুল ইসলাম, বিএনপির কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক থাকা অবস্থায় আওয়ামী স্বৈরাচারী হাসিনার অবৈধ নির্বাচনে নৌকার পক্ষে বিভিন্ন সভা সমাবেশে কাজ করেছেন তিনি এবং বিএনপি’র বিরুদ্ধে বক্তব্যও রেখেছেন। আওয়ামী স্বৈরাচারীদের ক্ষমতা আবারও ৫ বছরের জন্য নির্বাচিত করতে বিএনপির নেতাকর্মীদের বিপদে ফেলেছে। পথধারী জহিররা সভা সমাবেশ সহ ভোট দিয়ে এমপি বানিয়ে সংসদে পাঠিয়েছে। গত ১৫ বছর আওয়ামী দালাল চক্রের অন্যতম সক্রিয় সদস্য এই আওয়ামী দোসর চক্রের প্রধান হলো মহসিন শিকদার সেও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি, মহসিনের উত্তর হোগলা বাজারে ঔষধের দোকান রয়েছে ওই দোকান ছিল। আওয়ামী লীগের ইউনিয়ন হেডকোয়ার্টার হিসেবে ওখানে বসেই বিভিন্ন কর্মকান্ডের দিকনির্দেশনা দেয়া হতো। এরা সবাই হাসিনার ডামি নির্বাচনে ভোট দিয়েছে মিছিল মিটিংয়ে অংশ নিয়েছে তার পরেও কোন অদৃশ্য ইশারায় এদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা দলের পক্ষ থেকে নেয়নি, বিগত ১৫ বছর বিএনপি’র কোন একটা কর্মসূচিতে অংশ নেয়নি বিএনপি’র নামধারী এই আওয়ামী দালালরা। ৫ আগস্টের পরের দিন থেকে এদের চেয়ে বড় বিএনপি ওই এলাকায় আর কেউ নেই, বর্তমানে বিএনপির নতুন কর্মসূচি সদস্য ফর্মপূর্ণ করে বিএনপির সদস্য হওয়া গ্রেট পদ্ধতিতে অ,ই,ঈ,এ, হবে যারা ক্লিন ইমেজের, বি, হবে অল্প দোষ ক্রটি, সি, হবে নতুন, কিন্তু মজার ব্যাপার হলো ৫ তারিখের পরে বিএনপির কাউখালী থানা পর্যায়ের নেতারা এদেরকেই দলীয় দায়িত্ব পালন করতে বলেন, সদস্য এরা যাদেরকে বানিয়েছেন তারাই হয়েছে! ত্যাগীদের বাদ দিয়ে সামনে কমিটি হতে চলছে। এই জহিরের এতো বড়ো অপরাধে অভিযুক্ত প্রামাণ থাকার পরেও কিভাবে এখনো বহিষ্কার না হয়ে কাউন্সিলর ভোটার হয়েছে? কোন যাদুর সাহায্যে? এই তথ্য প্রামাণ সব নেতাদের দৃষ্টি গোচর থাকার পরেও কিভাবে এ, গ্রেডের সদস্য হয়? শোনা যায় ফ্যাসিবাদের দালালরা দলবদ্ধ হয়ে একে প্রতিষ্ঠিত করার জন্য অনেক টাকা ও উপর মহল দিয়ে ম্যানেজ করে এখনো বহাল তবিয়তে আছেন। এলাকার সাধারণ মানুষের মধ্যে বিএনপির প্রতি আস্থা ও শ্রদ্ধাশীলতা হারাচ্ছে, বিএনপির হাইকমান্ড যদি এসব তথ্য প্রামাণ থাকার পরেও কোন ব্যবস্থা না নেয় তাহলে বিষয়টি দুঃখজনক। এদিকে একটি গুঞ্জন চলছে যে টাকার বিনিময়ে আপোষ করা হয়েছে সবকিছু। বিএনপি’র তৃণমূল কর্মী ও ভোটারদের মনে একটাই প্রশ্ন থেকে যায় তাহলে কি আওয়ামী দোসরদের আবারও পুণর্বাসন করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
অন্যায়ের সঙ্গে কোনো আপস করা চলবে না: বিমানমন্ত্রী
নওগাঁ জেলা প্রেসক্লাবের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
নওগাঁয় খালের পানিতে গেল স্বামী-স্ত্রীর প্রাণ
কালিয়ায় গভীর রাতে ডেকে নেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু
আত্রাইয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
লোহাগাড়া প্রেস ইউনিটের নির্বাচন সম্পন্ন: সভাপতি নুরুল আলম, সম্পাদক সেলিম উদ্দীন
কক্সবাজারে নিখোঁজ হেলাল উদ্দিনের অপেক্ষায় মেহেরপুরে স্বজনদের আহাজারি
আদমদীঘিতে ৫৮ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার
সিংড়ায় শালমারা দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান
ঠাকুরগাঁওয়ে জামাতাকে হত্যার অভিযোগে শুশুর গ্রেফতার
কেরুজ আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে এমডি রাব্বিক হাসান
সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: চিকিৎসক ও নৈশপ্রহরী বরখাস্ত, তালা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতের ঘোষণা