নেত্রকোনায় নবনির্বাচিত ছাত্রদল নেতাদের উৎসবমুখর গণঅভ্যর্থনা
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নবগঠিত নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামিমকে গণঅভ্যর্থনা দিয়েছে জেলা বিএনপি ও সাধারণ মানুষ।
রোববার (১৮ মে ২০২৪) দুপুরে নেত্রকোনা সরকারি কলেজ,ছোটবাজারের দলীয় কার্যালয়, মোক্তারপাড়া কালেক্টরেট মাঠসহ শহরের বিভিন্ন স্থানে গণঅভ্যর্থনা কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির অনুমোদন দেওয়ায় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে অভিনন্দন জানিয়ে মিছিল করে নেত্রকোনা জেলা ছাত্রদল।
সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, সদস্যসচিব ড.রফিকুল ইসলাম হিলালী,সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান,বজলুর রহমান খান পাঠান ও এস এম মনিরুজ্জামান দুদু।
এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন,ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মাসুদ,শরিফুল হাসান আরিফ, যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি,স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি সোলায়মান হাসান রুবেল ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্না প্রমুখ।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন