ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

৩ শিক্ষার্থী নিয়ে চলছে বোদার হোসেনাবাদ দাখিল মাদরাসা


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৮-৫-২০২৫ দুপুর ৩:৪৭

পঞ্চগড়ের বোদা উপজেলায় যে প্রতিষ্ঠানটিতে প্রথম শ্রেনী থেকে দশম শ্রেণীর মধ্যে শুধু ষষ্ঠ শ্রেণীর তিনজন শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া গেছে।যদিও কাগজে কলমে প্রতিষ্ঠানে ১৬৩ জন ছাত্র-ছাত্রী দেখানো হয়েছে।রোববার দুপুর ১২ টায় বোদা উপজেলার হোসেনাবাদ ইসলামিয়া দাখিল মাদরাসার এ চিত্র।এদিকে ওই বিদ্যালয়ে শিক্ষক ১৩ জন ও কর্মচারী ৩ জন রয়েছে।প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ আনতে জেলা ও বিভাগীয় শিক্ষা অফিসের কর্মকর্তাগণের হস্তক্ষেপ কামনা করেন সচেতন নাগরিক ও এলাকাবাসী। তারা জানান,এমপিও ভুক্তের দীর্ঘদিন হলেও প্রতিষ্ঠানে ১০-১৫ জনের বেশী ছাত্র ছাত্রী ছিলনা।শিক্ষার্থী না থাকায় মাদরাসা বন্ধ হয়ে যায় দুপুরের মধ্যেই।মাদরাসাটি থাকা না থাকা একই কথা।প্রতি বছর শিক্ষকের বেতন বাবদ সরকারের লাখ লাখ টাকা অপচয় হচ্ছে।
সরেজমিনে মাদরাসায় গিয়ে দেখা গেছে, অধিকাংশ শ্রেণি কক্ষে চেয়ার-টেবিল থাকলেও শিক্ষার্থীর উপস্থিতি নাই।শিক্ষার্থীদের মধ্যে ৬ষ্ঠ শ্রেণিতে তিনজন শিক্ষার্থী উপস্থিত রয়েছে।এছাড়া প্রতিষ্ঠানে গিয়ে পাওয়া যায়নি সুপারিন্টেনডেন্ট মোছা.রৌশনারা বেগমকে। তিনিও মাঝে মাঝে আসেন মাদরাসায়।

তথ্যমতে,মাদরাসাটি ২০০২ সালে এমপিওভুক্ত হয়।দফায় দফায় ১২ জন শিক্ষক ও ৩ জন কর্মচারীও এমপিওভুক্ত হয়েছেন।বেতনও পাচ্ছেন নিয়মিত।২০২৪ সালে দাখিল পরীক্ষায় ১৩ জন শিক্ষার্থী ফরম ফিলাপ করলেও অংশ গ্রহন করে ৫ জন এবং ২০২৫ সালে ৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
অভিযোগ রয়েছে,নানা অনিয়ম দুর্নীতি করে গোপনে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কাগজপত্র জালিয়াতি করে, নিয়োগ দেওয়া হয়েছে কয়েকজন শিক্ষককে।মাদরাসায় নেই শিক্ষার পরিবেশ।ফলে দিন দিন শিক্ষার্থী শূন্যতা হয়ে পড়ছে মাদরাসাটি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, মাদরাসাতে ছাত্র-ছাত্রী আসে না। তাছাড়া শিক্ষার মান একেবারে ভালো না। মাদরাসার শিক্ষার পরিবেশ ফিরে আনতে অভিভাবক সমাবেশসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় তদারকির কথা জানান অভিভাবকরা।
এ বিষয়ে মোবাইল ফোনে কথা হয় হোসেনাবাদ ইসলামিয়া দাখিল মাদরাসার সুপারিন্টেনডেন্ট মোছা.রৌশনারা বেগমের সাথে।তিনি বলেন,মাদরাসার কাজের জন্য জেলা শিক্ষা অফিসে আছি।
বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আইবুল ইসলাম বলেন,প্রতিষ্ঠানটির বিষয়ে ঊর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত