ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

তানোরে নিখোঁজের ২০ দিন পর বস্তাবন্দি চিত্তরঞ্জনের গলিত লাশ উদ্ধার


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৮-৫-২০২৫ দুপুর ৪:৪৯
রাজশাহীর তানোরে প্রেমের খপ্পরে পড়ে নিখোঁজের ২০ দিন পর প্রেমিক চিত্তরঞ্জন পাল (২৭) এর বস্তাবন্দি মস্তক বিহীন গলিত লাশের হাড় হাড্ডি উদ্ধার করা থানা পুলিশ । নিহত চিত্তরঞ্জনের বাড়ি তানোর পৌর এলাকার পূর্ব রায়তান বড়শো (হাবিবনগর পালপাড়া গ্রামে। সে মনোরঞ্জন পালের পুত্র। শনিবার সকাল ৭ টার দিকে তানোর পৌর এলাকার হাবিবনগর গ্রামে বা নিহতের বাড়ির ৭০০ গজ দূরে শীবনদীর কচরিপনার ভিতর থেকে মস্তকবিহীন গলিত বস্তাবন্দি লাশের হাড় হাড্ডি উদ্ধার করা হয়।
 
ছেলের মস্তক ছিন্ন গলিত লাশের হাড় হাড্ডি দেখে পাগল পারা হয়ে পড়েছে পিতা,মাতা। মাঝে মধ্যে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ছে। এলাকায় এমন লাশ দেখে বিস্ময় প্রকাশ করেন স্থানীয়রা। কেউ কেউ বলছেন কলকাতা টিভি চ্যানেলে ক্রাইম এলার্ট দেখে এমন নৃশংস খুন করেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে মেয়ে ও তার ভায়ের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয়রা।বেশকিছু প্রেমপত্র দেখান পিতা মনোরঞ্জন পাল। প্রেমপত্রে দেখা যায়, তুমি পুজো তে নতুন জামা পরবে, পুরাতন জামা পরবে না। ছোট ঘটনায় তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছ, এমনটা করবা না। আমার বিয়ের কথা চলছে, তুমি কিছু একটা কর। তবে দাদা যেন কোনভাবেই বুঝতে না পারে। আমি তোমাকে যে রুমাল দিয়েছি সেটা কাউকে দেখাবা না। যদি আমার দাদা বুঝতে পারে তোমার সমস্যা হবে ইত্যাদি ইত্যাদি। তাদের প্রেমের পথের কাটা মেয়ের ভাই ছিল বলে একাধিক সুত্র নিশ্চিত করেন। মেয়ের পিতা জানিয়েছিলেন, আমার মেয়ে হাসপাতালে ভর্তি। কোন হাসপাতালে ভর্তি জানতে চাইলে, সেটা জানাতে পারেনি।

এমএসএম / এমএসএম

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ