ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, সত্যতা মিলেছে বিভিন্ন অভিযোগের


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৮-৫-২০২৫ বিকাল ৫:৮

সরকারি অ্যাম্বুলেন্সে ভাড়া বেশী নেওয়া, নিম্নমানের খাবার সরবরাহসহ নানা অনিয়মের অভিযোগে যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (১৭ মে) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোরের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে দুদক কর্মকর্তারা জানান, নিম্নমানের খাবার সরবরাহ করা, তালিকা অনুযায়ী খাবার কম দেওয়া, সরকারি অ্যাম্বুলেন্সে বেশি ভাড়া আদায় করা, অনুমতি ছাড়া একজন চিকিৎসক অনুপস্থিত থাকাসহ নানা অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
অভিযানের বিষয়ে দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন সকালের সময়কে বলেন, ‘দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালানো হয়।
জরুরী বিভাগ ও ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলা হয়।’
তিনি আরো বলেন, ‘ভর্তি রোগীদের মাঝে নিম্নমানের খাবার সরবরাহ করা, খাবারে চিনি না দেওয়া, ১২৯ গ্রামের স্থলে ৬৮ গ্রাম মাছ দেওয়া, দরপত্র মোতাবেক ৩১০ টাকার স্থলে ১৮০ টাকা দামের বয়লার মুরগী সরবরাহ করা, অনুমতি ছাড়া একজন চিকিৎসক অনুপস্থিত থাকাসহ সরকারি অ্যাম্বুলেন্সে নির্ধারিত ভাড়ার থেকে বেশি ভাড়া আদায় করার সত্যতা মিলেছে। বিষয়গুলো দুদক কমিশনকে অবগত করা হবে।’

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার