সংঘর্ষে যুবকের মৃত্যু, বিচারের দাবিতে মানববন্ধন
রাজশাহীর দুর্গাপুরে ডিপ টিউবওয়েল নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হাসিবুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি দক্ষিণপাড়া গ্রামে এই সংঘর্ষ হয়।
নিহত হাসিবুর রহমান ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
শনিবার বিকেলে নিহতের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দারা আয়োজিত এই কর্মসূচিতে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানায়।
এলাকাবাসীর অভিযোগ, “বিএনপির কর্মী হাসিবুর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সন্ত্রাসী রেজাউল করিম (মাস্টার), বাবু, ওয়াজেদ ও ইউনুসের নেতৃত্বে একদল অস্ত্রধারী। মাগরিবের নামাজের সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।”
নিহতের চাচা ইব্রাহীম বলেন, “গ্রামের একটি ডিপ টিউবওয়েল নিয়ে রেজাউল হকের সঙ্গে আমাদের পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত রমজানে হাসিব একটি টিউবওয়েলে তালা লাগিয়ে দেওয়ার পর থেকেই উত্তেজনা বাড়ে।”
নিহতের চাচাতো ভাই আবু সাঈদ জানান, “ঘটনার আগের দিন ১৩ মে হাসিব জমি মাপজোক করছিল। সেসময় ওয়াজেদ আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে কুপিয়ে তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে ফেলে।”
গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার সন্ধ্যায় হাসিব হত্যার ঘটনায় করা মামলার চার আসামিকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানা পুলিশ। শনিবার গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
দুর্গাপুর থানার ওসি দুরুল হুদা বলেন, “নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।”
এমএসএম / এমএসএম
রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার
পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা
গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর
ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক
হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা
ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র্যাব
মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড
ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪
জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে