ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদা না পেয়ে শতাধিক গাছ কর্তন


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৫-২০২৫ বিকাল ৫:১৭

পটুয়াখালীর বাউফলে দুই বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবির পর, দাবিকৃত টাকা না পেয়ে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের উত্তর মমিনপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ মে দুপুরে রাজমিস্ত্রির কাজ করার সময় একই গ্রামের বাসিন্দা মালেক চৌকিদার (৬৫) দুই বছর বয়সী এক শিশুকে কোলে তুলে একটি পরিত্যক্ত ঘরের পাশে নিয়ে যায়। শিশুটির চিৎকারে তার খালা এসে আপত্তিকর অবস্থায় দেখে তাকে মারধর করেন। এরপর ঘটনা জানাজানি হলে অভিযুক্ত মালেকের খোঁজে রাত ১১টার দিকে একদল লোক তার বাড়িতে হামলা চালায়। অভিযুক্ত মালেককে না পেয়ে ভাংচুর করে চলে যায়।
পরবর্তী পরপর তিন দিন তারা বাড়িতে হামলা চালায়। ১৩ মে সন্ধ্যায় মালেকের ছেলে এসএসসি পরীক্ষার্থী নয়নকে অপহরণ করা হয় এবং মুক্তিপণ হিসেবে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয়। পরে ৪০ হাজার টাকা পরিশোধের পর নয়নকে ফিরিয়ে দেওয়া হয়। ওই ঘটনার পর মালেকের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও দাবী করেন তারা। 
এ বিষয়ে সালিশ বৈঠকের আয়োজন করা হলে ভুক্তভোগী পক্ষ নিরাপত্তাহীনতায় সেখান থেকে সরে যায়।
সালিশে উপস্থিত স্থানীয় গ্রাম পুলিশ রিপন জানান, সালিশে দুই পক্ষের অল্পসংখ্যক লোক থাকার কথা থাকলেও মালেকের পক্ষের বিশাল উপস্থিতির কারণে শিশুটির পরিবার ফিরে যায়।
পরদিন রাতে দুই শতাধিক বনজ ও ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্বপন গংদের বিরুদ্ধে। 
মধ্যস্থতাকারী পলাশ জানান, পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যাওয়ায় তারা সালিশ ত্যাগ করেন।
ওই শিশুর খালা জানান, শিশুর বাবা-মা ঢাকায় থাকায় তারা এখনো থানায় অভিযোগ করেননি। তবে অপহরণ, হামলা ও চাঁদাবাজির ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি।
বাউফল থানার ওসি মো. আখতারুজ্জামান সরকার বলেন, "ঘটনার বিষয়ে শুনেছি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে"।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা