ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মংলা থানার ওসি বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ


এম এস রহমান  photo এম এস রহমান
প্রকাশিত: ১৮-৫-২০২৫ রাত ১০:৮

বিগত ৫ই আগস্টের পর দেশের প্রশাসনের পরিবর্তন আসলেও পরিবর্তন হয়নি বাগেরহাট জেলার মংলা থানার ওসি মোঃ আনিসুর রহমানের। মাদক, দুর্নীতি, আওয়ামীলীগের পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । 

বিগত স্বৈরাচারী সরকারের স্বৈরশাসক কায়েম করে এই পুলিশ কর্মকর্তা, বর্তমানে মংলা থানায় তার দুর্নীতির রাজত্ব কায়েম করে চলেছেন । ডেভিল হান্ট অপারেশনে নাম মাত্র দুই একজনকে আইনের আওতায় আনেন বাকি আওয়ামী লীগের বড় নেতাদের তার ছায়ায় রেখেছেন এমনটাই অভিযোগ এলাকাবাসীর।

এক ভুক্তভোগী বলেন  সাধারণ মানুষের সুবিচার পাওয়া যায় না মংলা থানায়। আর একজন ভুক্তভোগী তিতুমীর চোকদার বলেন পহেলা মে সকাল আমার ওপর অতর্কিত হামলা হলে থানায় গিয়ে মামলা করার জন্য অনুরোধ করি। একপর্যায়ে থানার ওসি সাহেব মামলা নিতে আশ্বস্ত করেন এবং  ০৪/০৫/২০২৫ ইং বিলম্ব করে অভিযোগ গ্রহণ করেন।জিডি ট্রাকিং নং UB07XQ জিডি নং ১৮০ এ পর্যন্ত হন্যে হয়ে থানায় ঘুরলেও এর প্রতিকার মেলেনি।

এ বিষয়ে তথ্য অনুসন্ধানের জন্য মংলা থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমানকে তার মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি । থানা থেকে কোন তথ্য না পাওয়া গেলে পরবর্তীতে কোটের শরণাপন্ন হয়ে জিডির বিষয় জানতে চাইলে দায়িত্বরত কর্মকর্তা বলেন আমাদের এখানে মংলা থানার ১৮০ নং জিডি এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। 

পরবর্তীতে  তদন্ত কর্মকর্তা এস আই শেখ আরিফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করে জানতে চাইলে  বলেন। এরকম একটা জিডি হয়েছে আমার কাছে আছে । বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন ওসি সাহেব নির্দেশ না দেওয়া পর্যন্ত আমি কোন কিছুই করতে পারবো না বলে ফোনটি রেখে দেন।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা