ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত সেনা সদস্য


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৯-৫-২০২৫ দুপুর ১২:৫৩
গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব সরদার (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার বন্ধু রহিম মোল্যা (২৫), যিনি একজন সেনা সদস্য।
 
রবিবার (১৮ মে) গভীর রাতে সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের কোনাগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব সদর উপজেলার খানারপাড় গ্রামের হন্নান সরদারের ছেলে। তিনি সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছেন।
 
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, সাকিব ও রহিম মোটরসাইকেলে করে শহর থেকে বাড়ি ফিরছিলেন। কোনাগ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সাকিব ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় সাকিবের ডান হাত ও দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
 
আহত সেনা সদস্য রহিমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাকিবের মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়। সোমবার (১৯ মে) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস