অভয়নগরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি
যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদের সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক দুই দিনের প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। প্রশিক্ষণ শেষে গতকাল রবিবার বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠিত হয়। এর আগে শনিবার উপজেলা পরিষদের পৃথক সভাকক্ষে ৮টি ইউনিয়নের ৯৩ জন ইউনিয়ন পরিষদ সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এদিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. রফিকুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, গ্রাম আদালত সক্রিয়করণ জাতীয় প্রকল্প সমন্বয়কারী বিভাষ চক্রবর্তী, অভয়নগর উপজেলা সমন্বয়কারী সোনিয়া দে প্রমুখ।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
Link Copied