হাতিয়ায় উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র সহ ৩ ডাকাত কে আটক করেছে কোস্টগার্ড
সোমবার ভোরে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের মেঘনা উপকূলীয় এলাকার টাংকির ঘাটের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত বাহিনীর প্রধান আব্দুর রবের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র সহ ৩ ডাকাত কে আটক করেছে কোস্টগার্ড। আটককৃত ডাকাতরা হচ্ছে মোঃ মোস্তফা (৫০), মোঃ মিরাজ (৪৫), মোঃ সবুজ ( ৪২)। এ সময় তাদের কাছ থেকে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ,ও ২ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা ল্যাফটেনেন্ট কমান্ডার হারুন অর রশিদ। তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে কোস্টগার্ড ও নৌপুলিশ রবিবার রাত আটটা থেকে সোমবার ভোর পর্যন্ত ওই এলাকায় যৌথ অভিযান চালিয়ে ভোরে ডাকাত সর্দার আব্দুর রবের বাড়ি থেকে ধৃত ডাকাতদের কে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা উপকূলীয় এলাকার টাংকির ঘাটে দুর্ধষ রব বাহিনীর একটি সক্রিয় ডাকাত দল বিভিন্ন ব্যবসায়ী মহল ও সমুদ্র গামী বোটের নিকট প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা উত্তোলন, ডাকাতি, জমি দখল, মাছঘাট দখল ও বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। আটককৃত ডাকাতদের কে আইনী প্রক্রিয়া শেষে থানায় পুলিশের কাছে সোপর্দ করা হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান