ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বাগমারায় গ্রাহকের ৩ কোটি টাকা আত্মসাৎ, প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভুক্তভোগীরা


বাগমারা প্রতিনিধি photo বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৫-২০২৫ দুপুর ১:৪

রাজশাহীর বাগমারায় গ্রাহকদের জমানো টাকা ফেরত পেতে রোববার (১৮ মে) বিকেলে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। তারা অভিযোগ করেন, উপজেলার ভবানীগঞ্জ বাজারস্থ বেসরকারি এনজিও আল-বায়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড প্রায় ৩ কোটি টাকা নিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক ছিলেন গোয়ালকান্দি ইউনিয়নের মাষ্টার আক্কাছ আলী শেখ। তিনি দুই ছেলে ও ভাগ্নেকে নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন।

ভুক্তভোগীদের পক্ষে সেফাতুল্লাহ জানান, ২০১৬ সালে প্রতিষ্ঠিত সমিতিটি ২০১৭-১৮ সালে সমবায় অধিদপ্তর থেকে ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহের অনুমতি পায়। এরপর আক্কাছ আলী নির্বাহী ও সভাপতির দায়িত্ব নিয়ে ছেলেকে সাধারণ সম্পাদক ও ভাগ্নেকে ক্যাশিয়ার নিয়োগ দেন। ধাপে ধাপে শতাধিক গ্রাহকের কাছ থেকে পাশ বই ও রিসিপ্টের মাধ্যমে সঞ্চয় সংগ্রহ করা হয়। কিছুদিন মুনাফা দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করলেও পরবর্তীতে টালবাহানা শুরু হয় এবং এক পর্যায়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে সবাই গা ঢাকা দেয়।

বাজেকোলা, একডালা, মচমইলসহ বিভিন্ন এলাকার ভুক্তভোগীরা উপস্থিত হয়ে জানান, তারা এখন দিশেহারা। অধ্যাপক হাবিবুর রহমান ও বুলবুল হোসেন জানান, অতিরিক্ত লাভের প্রলোভনে পড়ে অনেকেই সঞ্চয় জমা দেন, কিন্তু এখন টাকা ফেরত পাচ্ছেন না।

অভিযুক্ত আক্কাছ আলী শেখের সঙ্গে যোগাযোগ করলে তিনি টাকা পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, সময় নিয়ে টাকা ফেরত দেওয়া হবে।

ভুক্তভোগীরা প্রতারকদের দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার