ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে ছাত্র আন্দোলনে হামলাকারীর বিরুদ্ধে যুবদল নেতাকে হয়রানির অভিযোগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৯-৫-২০২৫ দুপুর ৩:১০

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলকারী এবার যুবদল নেতা ও তার পরিবারকে হয়রানি করছে বলে অভিযোগ ওঠেছে।  কোতোয়ালি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বক্সিরহাট ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ দিদারুল ইসলাম দিদার ও তার পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। 
যুদল নেতা দিদাদরের দাবি দীর্ঘ ১৭ বছর ধরে তিনি ও তার পরিবার রাজনৈতিক মিথ্যা  মামলা ও হয়রানির শিকার হয়েছেন।
১৮ মে (রোববার) চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করে বলেন, ২০০৭ সাল থেকে স্বৈরাচারী শাসনের সময়ে এবং সাম্প্রতিক সময়েও ক্ষমতাসীন দলের একাধিক নেতা আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে হয়রানি করে আসছেন। এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সালাউদ্দিন মাঝি ও তার ছেলে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ সোহাগ বর্তমানে আওয়ামী লীগ সরকার পতন হলে চরমোনাইন পীরের দল ইসলামি আন্দোলনের নেতা বলে পরিচয় দিয়ে যাচ্ছেন। 
তিনি জানান, তার ও তার পরিবারের বিরুদ্ধে ইতোমধ্যে ২০টিরও বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যার ফলে তাদের ব্যবসা, সামাজিক অবস্থান ও পারিবারিক নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দিদারুল ইসলাম অভিযোগ করেন, “২০২৪ সালের জুলাইয়ে স্বৈরাচারী সরকারের পতনের পর আমরা আবারও ব্যবসা পরিচালনায় মনোনিবেশ করার চেষ্টা করি। কিন্তু সালাউদ্দিন মাঝি ও তার ছেলে সোহাগ একটি চক্র গঠন করে আমাদের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করে।
তিনি দাবি করেন, উক্ত চক্রটি চাক্তাই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা, ট্যানারির বিষাক্ত বর্জ্য ব্যবহার করে পোল্ট্রি ফিড উৎপাদনসহ নানা অপকর্মে জড়িত। এদের বিরুদ্ধে প্রশাসন জরিমানাও করেছে বলে জানান তিনি।
দিদারুল আরও জানান, “চলতি বছরের ২১ মার্চ যৌথবাহিনী আমার দুই ভাই মোঃ আজগর ও ছোটন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। কিন্তু তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত মামলাগুলো প্রত্যাহার করেন। একইভাবে চান্দগাঁও ও পাঁচলাইশ থানার দুটি হত্যা মামলাও ভিত্তিহীন বলে প্রত্যাহার হয়েছে।”

তিনি দাবি করেন, তাদের অফিসের কর্মচারীরাও হয়রানির শিকার হয়েছেন। এমনকি সালাউদ্দিন মাঝির কারখানার এক মহিলা কর্মীর মেয়েকে ব্যবহার করে তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলাও দায়ের করা হয়। পরে আদালত মামলাটিকে ভিত্তিহীন ঘোষণা করে জামিন দেন এবং বাদিনীকেও মুচলেকায় মুক্তি দেন।
দিদারুল ইসলাম অভিযোগ করেন, “৫ মে পাঁচলাইশ থানায় দায়ের করা একটি গুরুত্বপূর্ণ মামলায় সালাউদ্দিন মাঝি ও তার ছেলে ১৩ ও ১৪ নম্বর আসামি হলেও এখনও গ্রেপ্তার হয়নি। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দায়েরকৃত মিথ্যা মামলাগুলোর সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে। একইসঙ্গে গণমাধ্যমের প্রতি তিনি সত্য প্রকাশে সহযোগিতা চেয়ে বলেন, “আপনাদের কাছে অনুরোধ, নিরপরাধ মানুষের পক্ষে সত্য প্রকাশে সহযোগিতা করুন যাতে রাজনৈতিক নিপীড়নের শিকার না হতে হয়।”
সংবাদ সম্মেলনে মোঃ দিদারুল ইসলামের দুই ভাই ব্যবসায়ী মো. আজগর, ছোটন মিয়া, ব্যবসায়ী মোহাম্মদ আহসান খালেদ, মো. জাহাঙ্গীর, ব্যবসায়ী হারুন উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধুনটে সড়ক নির্মাণকাজ ঘুরে দেখলেন  এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী

মাদারীপুর পৌরসভায় প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা সম্পন্ন

বড় খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিয়মিত করদাতাদের জন্য সহজ সুবিধা

গোদাগাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড

গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,

তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর

কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা

পাম্পে তেল না দেওয়ায় ক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ