অ্যাম্বুলেন্সে ধানের বস্তায় গাঁজা-সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ড থেকে অ্যাম্বুলেন্সে যাত্রী বেশে অভিনব কায়দায় ধানের বস্তায় গাঁজা পরিবহন কালে মাদক ব্যবসায়ী কে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৫ রাজশাহী। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সোমবার ভোর রাত সাড়ে ৪ টায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাসস্ট্যন্ড এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গোলাম সারোয়ার জাহান (২৫) কে গ্রেফতার করা হয়। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার কৃষ্ণপুর গ্রামের হুমায়ন কবির'র ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে করে গাঁজা ৬ কেজি গাঁজা, ২০ কেজি ধান, ১টি মোবাইল ফোন, ১ টি সিম ও ১ টি বস্তা জব্দ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাসস্ট্যান্ড থেকে ১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা ব্যবসার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে যাত্রী বেশে বহন করে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে যাচ্ছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত আসামীর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। আজ র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান
পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তার হেফাজতে থাকা ১ টি ধানের বস্তা তল্লাশী করে ৬ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।আটক গোলাম সারোয়ার জাহান রাজ মিস্ত্রির কাজ করে। সে নিজ পেশার আড়ালে ঢাকা থেকে গাঁজা সংগ্রহ করে অভিনব কায়দায় সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে থাকা ধানের ভিতর লুকায়িত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহন করছিল। সে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাস ও ট্রেনে পণ্য পরিবহণের আড়ালে অধিক মুনাফা লাভের আশায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজশাহী মহানগরী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন
জায়গায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল।
আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব-৫।
এমএসএম / এমএসএম
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ