মেহেরপুরে শসার জমির ঘাস খেয়ে ৫টি গরুর মৃত্যু
মেহেরপুরে শসার জমির ঘাস খেয়ে ৫টি গরুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন খামারি আব্দুল লতিফ।
ঘটনাটি ঘটেছে মেহেরপুর মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামে। এতে খামারি এবং জনসাধারণের মধ্যে চঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
গরু খামারি আব্দুল লতিফ জানান যে, তার খামারে ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩৫ টা গরু রয়েছে। আমি দুই দিন আগে পাশের শসার জমিতে ঘাস কেটে গরুকে খাওয়ায় কয়েকদিন আগে কিন্তু কিছুক্ষণ পরেই গরুর অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়।
তখন আমি সঙ্গে সঙ্গে মেহেরপুর মুজিবনগর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাদের খবর দেওয়া হলে তারা এসে প্রাথমিক চিকিৎসা দেয় এবং পরামর্শ প্রদান করে। তা সত্ত্বেও চিকিৎসাধীন অবস্থায় ৫ টি গরুর মৃত্যু হয় এবং আরো কয়েকটি গরু এখনো অসুস্থ রয়েছে ।
মেহেরপুরের মুজিবনগর প্রাণী সম্পদ কর্মকর্তা জানান যে, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি জমিতে কীটনাশক ছিটানো ছিল এবং গরু গুলোর মধ্যে বিষের উপসর্গ আমরা দেখতে পেয়েছি। এটা আরো ভালো ভাবে তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি কি বিষের জন্য না অন্য কারণে গরু গুলো মৃত্যু ঘটেছে।
এলাকাবাসী বলেন যে, জমিতে কীটনাশক ব্যবহার করলে বা বিষ দিলে জমিতে লাল পতাকা টানানোর নিয়ম রয়েছে কিন্তু জমির মালিক কিছুই করে নাই। এলাকাবাসী ধারণা করছেন বিষয়টি শত্রুতামূলক করা হয়েছে।
খামারের মালিক আব্দুল লতিফ জানান যে, আমি অর্থনৈতিকভাবে বড় ক্ষতির সম্মুখীন হয়েছি।
তিনি আরো বলেন, মেহেরপুর জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানাই আমাকে আর্থিকভাবে সহযোগিতা করা হোক।
বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভুক্তভোগী খামারি আব্দুল লতিফ মেহেরপুর জেলা প্রশাসক এবং মুজিবনগর উপজেলা প্রশাসনের কাছে সহায়তা চেয়েছেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ