ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুদকের অভিযান


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৯-৫-২০২৫ দুপুর ৩:৩০

গোপালগঞ্জের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে ১৯ মে ২০২৫ তারিখে গোপালগঞ্জ জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রাথমিকভাবে যে অনিয়মগুলো চিহ্নিত করা হয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য: ২০১৯ সালের ১ অক্টোবরের পর থেকে ইন্সট্রাক্টরদের উপকরণ সামগ্রী বিতরণ রেজিস্ট্রার লিপিবদ্ধ না করা। পরীক্ষণ বিদ্যালয়ের শ্লিপ বরাদ্দে অনিয়মের তথ্য পাওয়া।২০২৩-২৪ অর্থবছরে ইউপিএস ক্রয়ে অনিয়মের প্রমাণ।
অন্যান্য বিভিন্ন অনিয়ম।

দুদক সূত্র জানিয়েছে, অভিযানে সংগৃহীত তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন প্রধান কার্যালয়ে প্রেরণ করা হবে। প্রতিবেদনে চিহ্নিত অনিয়মগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

উল্লেখ্য, এর আগেও গোপালগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদক অভিযান পরিচালনা করেছে। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (বশেমুরবিপ্রবি) দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক।

দুদকের এই অভিযান শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস