ভাসানটেকে এলাকায় সেনাবাহিনীর অভিযান
রাজধানীর ভাসানটেকে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ হিটলু বাবু গ্যাং’-এর ১০ সদস্য গ্রেফতার করা হয়। এ অভিযানে ভাসানটেক এলাকাবাসীর স্বস্তি ফিরেছে।
মঙ্গলবার সকালে সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ১০ সিগন্যাল ব্যাটালিয়নের অধীন ভাসানটেক আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ মে ২০২৫ রাতে মাটিকাটা এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুশফিক এবং উপঅধিনায়ক ক্যাপ্টেন শারহান।
অভিযানে কুখ্যাত অপরাধী সংগঠন “হিটলু বাবু গ্যাং”-এর প্রধানসহ মোট ১০ জন সদস্যকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও ২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযান চলাকালে গ্যাং সদস্যরা সেনা টহল দলের ওপর হামলার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন ক্যাম্প কমান্ডার। এই অভিযানে ১১ সিগন্যাল ও আর্মি স্ট্যাটিক সিগন্যাল ব্যাটালিয়নের টহল দলও সক্রিয়ভাবে সহায়তা প্রদান করে।
উল্লেখ্য, “হিটলু বাবু গ্যাং” দীর্ঘদিন ধরে ভাসানটেক ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। দীর্ঘ নজরদারির পর সেনাবাহিনীর এই অভিযান গ্যাংটির একটি বড় অংশকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।
এই সফল অভিযানের ফলে ভাসানটেক ও মানিকদী এলাকায় নিরাপত্তা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটেছে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন