ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বালিদিয়া বিদ্যালয়ের খেলার মাঠে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা


শামিম মৃধা, মহম্মদপুর photo শামিম মৃধা, মহম্মদপুর
প্রকাশিত: ২০-৫-২০২৫ দুপুর ১:৬

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। অল্প বৃষ্টিপাতেই মাঠে জমে যায় পানি, সৃষ্টি হয় চরম জলাবদ্ধতা। ফলে পাঠদান ও সহশিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে প্রতিনিয়ত।

স্থানীয় সূত্রে জানা যায়, মাঠে কোনো ধরনের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুম তো বটেই, এমনকি সামান্য বৃষ্টিতেও পানি জমে থাকে বহুদিন। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাফেরা ও খেলাধুলায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এলাকাবাসী জানিয়েছেন, এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য খেলার মাঠ সংলগ্ন একটি সঠিক পরিকল্পনায় পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ অতীব জরুরি। এর মাধ্যমে মাঠের জমে থাকা পানি সহজে বের হয়ে যেতে পারবে, এবং শিক্ষার্থীরা স্বাভাবিক পরিবেশে পড়াশোনা ও খেলাধুলা চালিয়ে যেতে পারবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে, দ্রুত মাঠ সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার জোর দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত