ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

অভয়নগরে শাকিল নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২০-৫-২০২৫ দুপুর ৪:৫

যশোরের অভয়নগরে মোঃ শাকিল হোসেন(২৯) নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। মঙ্গলবার ২০ মে সকালে উপজেলার ভাঙ্গাগেট এলাকার লক্ষিপুর গ্রাম থেকে ওই   যুবকের মৃতদেহটি উদ্ধার করা হয়।  স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে রাজু খন্দকার নামে এক ব্যক্তি ঘুম থেকে উঠে একটি গাছে ওই যুবককের মৃতদেহ  ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়দের চিৎকারে উৎসুক জনতা ভিড় করে। শাকিল   ৬বছর আগে লক্ষীপুর গ্রামের সোহেল দেওয়ানের মেয়ে৷ সিনতিয়াকে   বিয়ে করে ওই এলাকায় তার শ্বশুর বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।  নিহত শাকিলের ৪ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। সে স্থানীয় সরদার মিল ঘাট শ্রমিক হিসাবে কাজ করতেন। এলাকাবাসীর ধারণা সে আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে। এবিষয়ে নিহতের স্ত্রী সিনতিয়া খাতুন জানান, আমার ভাসুরের বাড়ি নওয়াপাড়া ড্রাইভারপাড়ায় আমি সেখানে বেড়াতে গেছিলাম আজ তিনদিন ধরে তারা আমাদের উপর চাপ দিচ্ছে আমি নাকি স্বর্ণের চেইন চুরি করে নিয়ে আসছি তাই নিয়ে তারা হুমকি ধামকি দিয়ে আসছিলো। গতকাল রাতে আমার স্বামী ভাত খেয়ে মোবাইল ও আমার কাছ থেকে ২ হাজার টাকা নিয়ে রাত সাড়ে ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি, আমার আব্বু রাত ২ টা পযন্ত খোঁজ করেও না পেয়ে বাড়ি ফিরে আসে। পরে সকালে মানুষের চিৎকার শুনে এগিয়ে এসে দেখি আমার স্বামী গাছে ঝুলে আছে। নিহত শাকিল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মৃত আমিনুর ইসলামের ছেলে। এবিষয়ে অভয়নগর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠিয়েছি।  কি ভাবে মারা গেছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার