বোনারপাড়ায় ওএমএসের ১৭ বস্তা চালসহ আওয়ামী লীগ সভাপতি আটক
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে সরকার নির্ধারিত খোলা বাজারে বিক্রির জন্য বরাদ্দকৃত ওএমএস (ওপেন মার্কেট সেল) এর ১৭ বস্তা চাল কালোবাজারে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছেন আওয়ামী লীগ নেতা ও ডিলার মোহাম্মদ আফজাল হোসেন।
জানা যায়, মঙ্গলবার (২০ মে) দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়া খাদ্য গুদাম থেকে ১৭ বস্তা চাল উত্তোলন করেন ডিলার আফজাল হোসেন, যিনি একইসঙ্গে বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। চালগুলো কলেজ মোড় এলাকায় নিয়ে গিয়ে বস্তা পরিবর্তন করে চুপিসারে কালোবাজারে বিক্রির চেষ্টা করেন তিনি। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি লক্ষ্য করে তাকে চ্যালেঞ্জ করে এবং পরে হাতেনাতে ধরে ফেলেন।
ঘটনাস্থলে উপস্থিত জনতা চালসহ ডিলারকে আটক করে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালসহ অভিযুক্ত আফজাল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ুম বলেন, “আমরা চালসহ অভিযুক্ত ডিলারকে থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
এদিকে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম বলেন, “সরকার নির্ধারিত ওএমএস চাল কালোবাজারে বিক্রি করার দায়ে ডিলার আফজাল হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।”
স্থানীয়দের অভিযোগ, ওএমএস এর চাল প্রায়ই প্রকৃত সুবিধাভোগীদের মাঝে না পৌঁছে অসাধু ডিলারদের হাত ঘুরে কালোবাজারে চলে যায়। এ ধরনের অনিয়ম রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি আরও জোরদার করার দাবি জানান তারা।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬