ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নাইট শটবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২০-৫-২০২৫ দুপুর ৪:৩৫

জমজমাটপূর্ন আয়োজনের মধ্য দিয়ে পৌর শহরের ফকিরপাড়ায় নাইট শটবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। সোমবার রাতে শহরের দোয়েল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মো: শরিফুল ইসলাম শরিফ।  
স্থানীয় ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন “মনুষ্যত্ব”র আয়োজনে নাইট শটবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েসের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো: শরিফুল ইসলাম শরিফ, বিশেষ অতিথি শামিম অটোর স্বত্তাধিকারী মো: শামীম আক্তার হোসেন জীবন, সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মো: রাসেদুজ্জামান মলয়, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মো: শহিদুল ইসলাম শামীম, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: লিয়াকত আলী তালুকদার, সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন বাবু, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেক মো: ফখরুল আলম লিফাত, সমাজসেবক মো: রজিবুল আলম মুকুল, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মনিরুল ইসলাম মনির প্রমুখ।
এ সময় স্বনামধন্য ফুটবলার আরাফাত আলী রনি, সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর বিভিন্ন কর্মকর্তা, সদস্য, অংশগ্রহনকারী টিমের কোচ, খেলোয়াড় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় “হারুন একাডেমী” টিম টাইব্রেকারে ১-০ গোলে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন মো: বেলাল হোসেন কালু। প্রায় ৩ শতাধিক দর্শক খেলা উপভোগ করে।  
উল্লেখ্য যে, টুর্নামেন্টে পৌর শহরের ও আশ পাশের এলাকার মোট ৩২টি টিম অংশগ্রহন করছে। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার