মেহেরপুরে মানবতার সাইনবোর্ডে অমানবিক দুর্নীতির ভয়াবহ অভিযোগ
মেহেরপুরে সরকারি বই বিক্রির অভিযোগে সদর উপজেলার আমঝুপিতে বেসরকারি সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর নির্বাহী পরিচালককে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বেসরকারি সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ ও ৪৮ ঘন্টার মধ্যে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে আমঝুপির সুশীল সমাজ, অভিভাবক ও ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন পেশাজীবীর মানুষ।
আজ সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।এ সময় মানববন্ধনে বিভিন্ন পেশাজীর মানুষ সহ আরো উপস্থিত ছিলেন -মেহেরপুর সদর উপজেলার শিক্ষক কমিটির সভাপতি ফয়জুল কবির, আমঝুপি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মারুফ আহমেদ, সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সুশীল সমাজের প্রতিনিধি আঃ রাজ্জাক, ছাত্র সমাজের প্রতিনিধি ফজলে রাব্বী, অভিভাবক এর পক্ষে তারিখ, আশিক, নাহিদ , নাছিমসহ স্থানীয় শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সহ বিভিন্ন পেশাজীবীর মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তারা আরো বলেন যে, সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের নতুন বই নিয়মবহির্ভূত ভাবে বিক্রয়, মানব উন্নয়ন কেন্দ্র (মউক) শিক্ষা প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।
আওয়ামী লীগ সরকারের আমলে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ম্যানেজ করে সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন এবং বিষয়টি যথাযথ তদন্তপূর্বক দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে অনেকে।
বক্তারা অভিযোগ করেন - এই মানব উন্নয়ন কেন্দ্র (মউক) দীর্ঘদিন ধরে নিজস্ব কার্যালয়ে আদালত বসিয়ে সামাজিক বিচার করে আসছে। তাদের এই বৈধতা কে দিয়েছে ?
বিচারের নামে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করে আসছে দীর্ঘদিন যাবত।তারা আরো বলেন যে, বিভিন্ন সরকারি প্রকল্প বরাদ্দ নিয়ে দুর্নীতির মাধ্যমে নয় ছয় করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এ বেসরকারি সংগঠন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সেলিম।
সে দীর্ঘদিন ধরে এলাকাবাসীসহ প্রশাসনকে ম্যানেজ করে এই দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছেন বলে অভিযোগ করেছেন বিভিন্ন পেশাজীবীর মানুষ।
আজকের মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দেন- যদি ৪৮ ঘণ্টার মধ্যে দুর্নীতিবাজ, সরকারি টাকা আত্মসাৎ, সরকারি বই বিক্রেতা এই মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সেলিমকে যদি গ্রেফতার করা না হয়। তবে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি সহ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ