ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ষাঁড় বিতরণ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২০-৫-২০২৫ বিকাল ৫:১৫

নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ষাঁড় গরু বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফল ভোগীদের মধ্যে গরু হৃষ্টপুষ্টকরণ প্যাকেজ ও বকনা প্যাকেজের আওতায় ষাঁড় গরু বিতরন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্তরে ২০মে বেলা ১১টায় উদ্বোধনী পর্যায়ে ২০ জনকে বাড়ন্ত ষাঁড় বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেসমিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার রিপন রেজা,সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা আল মামুনুর রশিদ (সম্প্রসারন) প্রমূখ। 
প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী জানান, ষাঁড় গ্রহীতাদের প্রত্যেকে পরিচর্যার জন্য ৪টি খুঁটি,৫টি টিন, ১টি ম্যাট ও ২৭০ কেজি করে গো-খাদ্য পাবেন। একই প্রকল্পের আওতায় আরও ৫০ জন বকনা গরু ও পরিচর্যার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র পাবেন। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন