ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বেবিচক চেয়ারম্যানের সাথে এয়ার এরাবিয়ার রিজিওনাল হেডের সৌজন্য সাক্ষাৎ


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২০-৫-২০২৫ বিকাল ৫:৪৯

বেবিচক চেয়ারম্যানের সাথে এয়ার এরাবিয়ার  রিজিওনাল হেডের  সৌজন্য সাক্ষাৎ।  আলোচনায় উঠে আসে সিলেট ও কক্সবাজার থেকে ফ্লাইট পরিচালনার সম্ভাবনা নিয়ে । 
মঙ্গলবার ( ২০ মে ২০২৫ ইং) বিকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টা নিশ্চিত করছেন। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ২০ মে ২০২৫ তারিখে এয়ার এরাবিয়ার রিজিওনাল হেড জনাব রাজেশ নারুলা (Rajesh Narula) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, OSP, BUP, ndc, nswc, afwc, psc) এর সাথে বেবিচক সদর দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎ করেন। 

সাক্ষাৎকালে এভিয়েশন খাতে বিদ্যমান সহযোগিতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং যাত্রীসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বেবিচক চেয়ারম্যান স্বল্প সময়ের মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইট পরিচালনার অনুরোধ জানান। একইসাথে, কক্সবাজার বিমানবন্দর স্বল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক মানে উন্নীত হবে বিধায় সেখান থেকেও ফ্লাইট পরিচালনার বিষয়ে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এ সময় জনাব রাজেশ নারুলা সিলেট থেকে ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হলে সেখান থেকেও অচিরেই ফ্লাইট পরিচালনার ইচ্ছা প্রকাশ করেন। বেবিচক চেয়ারম্যান তাকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সাক্ষাৎকালে এয়ার এরাবিয়ার প্রতিনিধি এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন