মিরসরাইয়ে চাঁদাবাজি ও হামলার অভিযোগ যুবদল নেতা আটক
চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্প প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও হামলার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. শওকত আকবর সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ মে) রাতে জোরারগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ মে বিকেল ৫টার দিকে, মিরসরাই শিল্প জোনে অবস্থিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় সোহাগের নেতৃত্বে ৮-১০টি মোটরসাইকেলে করে প্রায় ২০ জন দুর্বৃত্ত প্রবেশ করে। তারা কারখানার জেনারেল ম্যানেজার হাসিবুল হাসানের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা জেনারেল ম্যানেজার ও প্রজেক্ট ম্যানেজার আব্দুস সামাদসহ বেশ কয়েকজন কর্মচারীকে মারধর করে গুরুতর জখম করে। এ সময় হাসিবুল হাসানের পকেট থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয় এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পরের দিন ২০ মে, কারখানার ব্যবস্থাপনা পরিচালক জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর- ৯, তারিখ- ২০/০৫/২০২৫)।
মামলায় সোহাগসহ ১১ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করা হয়।
পুলিশ জানায়, অভিযানে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সীতাকুণ্ড সার্কেল এএসপি, মিরসরাই ও জোরারগঞ্জ থানার প্রায় ১০০ পুলিশ সদস্য অংশ নেন।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাব্বির সেলিম বলেন, ‘চাঁদাবাজি ও হামলার ঘটনায় অভিযোগের ভিত্তিতে সোহাগকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’
উল্লেখযোগ্য আসামির তালিকা, মো. শওকত আকবর সোহাগ (৪৫), শাহাজাহান আকবর (৪২), আলাউদ্দিন (৫০), সালা উদ্দিন (৩৮), মো. ইউনুস (৪০), মো. আরিফ হোসেন (৩০), মোশাররফ হোসেন (৪৮), দিদারুল আলম (৪০), আনোয়ার (৩২), মো. জাহাঙ্গীর (৩৫), হারুন অর রশিদ (৩৪), সোহেল আহম্মেদ (৩৪)। এছাড়াও মামলায় ৮-১০ জন অজ্ঞাতনামা দুর্বৃত্তকে আসামি করা হয়েছে।
ঘটনার পর মিরসরাই শিল্প এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে
এমএসএম / এমএসএম
ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত
রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন
আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা
জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই
সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড
৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন
টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২
মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী
১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ
পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার