ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফ্ল্যাট রেজিস্ট্রির টাকা না দিয়ে ডেভেলপারকে কৃষি কর্মকর্তার হুমকি


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২১-৫-২০২৫ দুপুর ৩:৫২

রাজশাহীতে গ্রীণ ডেভেলপার কোম্পানির কাছ থেকে ফ্ল্যাট রেজিস্ট্রি নিয়ে জমা দেয়া চেক ডিজঅনার হলে, আজ দেব কাল দেব বলে কালক্ষেপণ করে এবার টাকা না দিয়ে ঐ ডেভেলপারকে উল্টো দেখে নেয়ার হুমকি দিলেন রাজশাহীর এক কৃষি কর্মকর্তা। এর আগে এ বিষয়ে জাতীয় দৈনিক সকালের সময়সহ বেশ কয়েকটি জাতীয়, স্থানীয় ও অনলাইন পোর্টলে খবর প্রচারিত হলে কৃষি কর্মকর্তা আরো রাগান্বিত হন।

ঐ কৃষি কর্মকর্তার নাম মোস্তাকিমা খাতুন। তিনি রাজশাহীর জেলা কৃষি অফিসে সংযুক্ত থেকে মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ভুক্তভোগী ডেভেলপার কোম্পানির নাম গ্রীণ প্লাজা রিয়েল এস্টেড কোম্পানী লিমিটেড। 
 
এ বিষয়ে রাজশাহীর গ্রীণ প্লাজা রিয়েল এস্টেট কোম্পনীর  স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান বলেন, বিভিন্ন সময়ে চেকের টাকাসহ অবশিষ্ট পাওনা পরিশোধ করার জন্য ডেভেলপার কোম্পানি চাপ দিলে এখন টাকা দেব না বলে কৃষি কর্মকর্তা জানিয়ে দেন। পরবর্তীতে কোম্পানির অফিস থেকে ফোন করে  টাকা পরিশোধ করার  জন্য বলা হলে খুব ক্ষিপ্ত হন। ফ্ল্যাটে উঠবো তারপর টাকা দিব, এবার ফোন দিলে আপনাদের খবর আছে বলে হুমকি দিয়ে বলেন,আসছি টাকা দিতে আপনাদের অফিসে। কিছুদিন পর টাকার জন্য যোগাযোগ করা হলে ঐ কৃষি অফিসার মোস্তাকিমা হন্তদন্ত হয়ে অফিসে প্রবেশ করেন, উচ্চস্বরে কথা বলে অফিসের পরিবেশ নষ্ট করে তাকে শান্ত হতে বললে আরো উচ্চস্বরে  অকথ্য ভাষায় চিৎকার করে গালিগালাজ ও হুমকি প্রদান করে। কোন প্রকার টাকা দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়।

বিষয়টি নিয়ে তিনি আরো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি চাকরি বিধিতে বলা আছে, (২) উপ-বিধি-(১) যাহা কিছুই থাকুক না কেন, সরকারী কর্মচারী বা তাঁহার পরিবারের কোন সদস্য সরকারের পূর্বানুমোদন ব্যতীত-(এ) ক্রয়, বিক্রয়, দান, উইল বা অন্যভাবে বহিঃবাংলাদেশে অবস্থিত কোন স্থাবর সম্পত্তি অর্জন বা হস্তান্তর করিতে পারিবেন না; ১২। কোন সরকারী কর্মচারী নির্মাণ ব্যয় বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থের উৎসের উল্লেখপূর্বক এই উদ্দেশ্যে আবেদনের মাধ্যমে সরকারের পূর্বানুমোদন গ্রহণ ব্যতিরেকে ব্যবসায়ীক বা আবাসিক ব্যবহারের অভিপ্রায়ে নিজে বা ডেভলপারের দ্বারা কোন ভবন, এপার্টমেন্ট বা ফ্লাট নির্মাণ করিতে বা ক্রয় করিতে পারিবেন না। ২৭। স্বজনপ্রীতি, প্রিয়তোষণ ও বেআইনীভাবে ক্ষতিগ্রস্তকরণ, ইত্যাদি। -সরকারী কর্মচারী সংকীর্ণতা, প্রিয়তোষণ, বেআইনীভাবে ক্ষতিগ্রস্তকরণ এবং ইচ্ছাকৃতভাবে ক্ষমতার অপব্যবহার করিতে পারিবেন না। ২৭বি। স্বার্থের দ্বন্দ্ব।- (১) সরকারী কর্মচারী নিজ দায়িত্বপালনকালে যেক্ষেত্রে দেখিতে পান যে–(এ) কোন কোম্পানী বা ফার্ম বা অন্য কোন ব্যক্তির সহিত কোন চুক্তি সম্পর্কীত যে কোন বিষয়ে তাঁহার পরিবারের কোন সদস্য বা কোন নিকটাত্বীয়ের স্বার্থ রহিয়াছে এমন কোন বিষয় তাঁহার বিবেচনাধীন আছে; তাহা হইলে উক্ত বিষয়টি তিনি নিজে বিবেচনা না করিয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সিদ্ধান্তের জন্য প্রেরণ করিবেন। ১১। মূল্যবান সামগ্রী ও স্থাবর সম্পত্তি অর্জন বা হস্তান্তর।-(১) স্বীকৃত ব্যবসায়ীর সহিত সরল বিশ্বাসে লেনদেনের ক্ষেত্র ব্যতিরেকে, কোন সরকারী কর্মচারী তাঁহার কর্মস্থল, জেলা বা যে স্থানীয় এলাকার জন্য তিনি নিয়োজিত, ঐ এলাকায় বসবাসকারী, স্থাবর সম্পত্তির অধিকারী অথবা ব্যবসা বাণিজ্যেরত কোন ব্যক্তির নিকট ২,৫০,০০০/ (দুইলক্ষ পঞ্চাশ হাজার) টাকার অধিক মূল্যের কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয়, বিক্রয় বা অন্য কোন পন্থায় হস্তান্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারী, প্রযোজ্য ক্ষেত্রে, বিভাগীয় প্রধান বা সরকারের সচিব এর নিকট এই অভিপ্রায় ব্যক্ত করিবেন। সংশ্লিষ্ট কর্মচারী নিজেই বিভাগীয় প্রধান হইলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে এবং সরকারের সচিব হইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের নিকট অভিপ্রায় জানাইবেন। উক্তরূপ ঘোষণায় সার্বিক অবস্থা, প্রস্তাবিত বা দাবীকৃত মূল্য এবং বিক্রয় ব্যতীত অন্য কোন পদ্ধতিতে হস্তান্তরের ক্ষেত্রে, হস্তান্তরের পদ্ধতির বিবরণ
থাকিবে। অতঃপর সরকার কর্তৃক প্রদত্ত আদেশ অনুসারে সংশ্লিষ্ট কর্মচারী কাজ করিবেন। অন্য এক আদেশে বলা আছে সাধারণত ৪০৬ ধারা (বিশ্বাসভঙ্গ করে অপরাধমূলক অসদাচরণ) এটি জামিন যোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়। তবে ৪২০ ধারা ( প্রতারণা করে সম্পত্তি অর্জন) এটি জামিন অযোগ্য অপরাধ বলে বিবেচিত হয়। 

এবিষয়ে কৃষি কর্মকর্তা মোস্তাকিমাকে সরাসরি ও মুঠোফোনে পাওয়া যায়নি বলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার