ঢাকা বৃহষ্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মেহেরপুরে বিএনপির কমিটি গঠন কেন অবৈধ না কারণ দর্শাতে আদালতের নোটিশ


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১-৫-২০২৫ দুপুর ৩:৫৫

মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবেড়িয়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের কোন্দল নিয়ে আদালতে মামলা করা হয়েছে।মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের কমিটি গঠনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, মেহেরপুরে বিএনপি দলীয় গঠনতন্ত্র অনুসরণ না করে কমিটি গঠনের অভিযোগ রয়েছে।

মেহেরপুর জেলা বিএনপি গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠন না করায় মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের তিন নেতা জাহাঙ্গীর আলম, শাহদুল করিম, ছানোয়ার হোসেন বাদী হয়ে গত রবিবারে মেহেরপুর আদালতে মামলা করেন।

মেহেরপুরের সিনিয়র সহকারী জজ–২ আদালতের বিচারক মোঃ মাসুদ রানা গতকাল মঙ্গলবার বিকেলের দিকে শুনানি শেষে এই আদেশ দিয়েছেন এবং  দলের গঠনতন্ত্র না মেনে কমিটি নির্বাচন করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার কারণ দর্শাতে ৯ জন বিবাদীকে ৫ কর্মদিবস সময় বেঁধে দেন আদালত।

আদালতের দেওয়া কারণ দর্শনোর বিবাদীরা হলেন -জাভেদ মাসুদ মিল্টন, আহ্বায়ক, মেহেরপুর জেলা বিএনপি, এ্যাডভোকেট কামরুল হাসান, সদস্য সচিব, মোঃ আমিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহবায়ক, মেহেরপুর গাংনী উপজেলার  তেঁতুলবাড়িয়া ইউনিয়নে সভাপতি পদে বিজয়ী ঘোষিত মোঃ ফজলুল হক, সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষিত মোঃ মমিনুল ইসলাম, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন কাউন্সিল নির্বাচন–২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুস সালাম, নির্বাচন কমিশনার মোঃ জুলফিকার আলী এবং এ্যাডভোকেট আরিফুজ্জামান।

অভিযোগের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে-

মেহেরপুর জেলা বিএনপি'র গঠনতন্ত্র যথাযথভাবে অনুসরণ না করে অবৈধভাবে কমিটি গঠন করা হয়েছে। এই অবৈধ কমিটি বাতিলের দাবিতে বাদীরা ৯ জনকে বিবাদী করে মেহেরপুর সিনিয়র সহকারী জজ–২ আদালতে একটি মামলার আবেদন করেন। মামলা নম্বর- ৭১/২৫।

মেহেরপুর আদালতের শুনানিতে মেহেরপুর জেলার বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী এই শুনানিতে অংশ নেন। শুনানি শেষে মেহেরপুরের সিনিয়র সহকারী জজ–২ আদালতের বিচারক মোঃ মাসুদ রানা মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনের কার্যক্রমে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন।

এএসএম সাইদুর রাজ্জাক, পাবলিক প্রসিকিউটর,মেহেরপুর জেলা জজ আদালত  এবং এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান বাদী পক্ষের আইনজীবী এই তথ্য নিশ্চিত করেছেন।

মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, আমরা আদালতের আদেশের কথা শুনেছি এখনো কাগজপত্র হাতে পায়নি। কাগজপত্র হাতে পাওয়ার পরেই আমরা বিজ্ঞ আদালতের কারণ দর্শানো নোটিশ এর জবাব দেওয়া হবে।

বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান অভিযোগ করেন যে, বিএনপির গঠনতন্ত্রের ৬ অনুচ্ছেদের “খ” ধারা লঙ্ঘন করে কমিটি গঠনের অপচেষ্টা চলছে। এভাবেই বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও থানায় গঠনতন্ত্রের নিয়ম নীতি না মেনে কমিটি গঠন করছে মেহেরপুর জেলা আহবায়ক কমিটির নেতারা। সেই সাথে আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে পূর্ণবাসনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আদালত বাদী পক্ষের অভিযোগের সত্যতা পেয়ে বিজ্ঞ আদালত এ নির্দেশনা দিয়েছেন। আশা করছি আমরা সুবিচার পাবে।

এমএসএম / এমএসএম

৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান নিয়ে বিপাকে রেল

শেরপুরের শ্রীবরদীতে ট্রাংকের ভিতর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মহানবীকে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ-মিছিল

জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বগুড়ায় হামের উপসর্গে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

নেত্রকোণার সদর উপজেলায় ঝড় তুফানে বাড়িঘরসহ গাছপালার ব্যাপক ক্ষতি

বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ

আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মধুখালিতে চকলেট কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যমজ ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধন

হোমনায় যুবককের কোমরে মিলল বিদেশী পিস্তল ও গুলি-ম্যাগাজিনসহ আটক

পবিপ্রবিতে ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবিতে ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সপ্তম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পৃথক চার স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত