ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবিতে স্মারকলিপি প্রদান


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২১-৫-২০২৫ দুপুর ৪:৭

জয়পুরহাটে অনিয়ম, দুর্নীতি, ঘুষ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী শাহ আলমের অপসারণ দাবিতে স্মারকলিপি দিয়েছে জেলার নিবন্ধিত ঠিকাদাররা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেন তারা। শাহ আলমকে অবিলম্বে অপসারণ না করলে জেলার সব কাজ বন্ধ করবে বলে হুশিয়ার করেন তারা। 

ঠিকাদাররা দাবি করেছেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহ আলম প্রতিটি পর্যায়ে ঘুষ ছাড়া কোনো কাজ অনুমোদন করেন না। টেন্ডার বিল ছাড় কিংবা রোলার ব্যবহারের অনুমতিতে পর্যন্ত ঘুষ আদায়ের অভিযোগ করেছেন তারা।

তারা আরও অভিযোগ করেন, বিল প্রদানে বিলম্ব, সাইট পরিদর্শনের নামে কাজ আটকে রাখা এবং পলাতক ঠিকাদারকে ৮ কোটি ৪০ লাখ টাকার প্রকল্পে চুক্তিবদ্ধ করানো হয়েছে—যা সরাসরি অনিয়ম।

অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী শাহ আলমের মন্তব্য পাওয়া যায়নি। তবে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ জানিয়েছেন, শাহ আলম ইতিমধ্যে বদলি ও ছুটির আবেদন করেছেন।

এদিকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস ভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে প্রকৃত কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার