ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে জনঅংশগ্রহণ মুলক উন্মুক্ত বাজেট ঘোষনা জাহানপুর ইউনিয়ন পরিষদের


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২১-৫-২০২৫ দুপুর ৪:৮

নওগাঁর ধামইরহাটে জনগণের অংশগ্রহণমুলক উন্মুক্ত বাজেট ঘোষনা করেছে ধামইরহাট ইউনিয়ন পরিষদ। ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচী ও জাহানপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় গতকাল বেলা ১১ টায় উপজেলার জাহানপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। 
ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভা পরিচালনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার রায়। উক্ত সভায় জলবায়ু সহনশীল পানি ও পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, ওয়ার্ড সভার চাহিদা ও প্রস্তাবনা সমূহ বিবেচনায় এনে বাজেটে অর্ন্তভুক্ত করা হয়। 
সভায় অংশপ্রহণকারীরা বিভিন্নভাবে তাদের মতামত ব্যক্ত করেন এবং ইএসডিও’র এর উদ্যোগকে সাধুবাদ জানান। আগামী অর্থ বছরের ইউনিয়ন পরিষদের বাজেটে জলবায়ু সহনশীল পানি, বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্ধ বৃদ্ধি হয়। যাতে করে এলাকার জনগন পানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সেবা পায়। 
বাজেট সভায় পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ সাদ্দাম হোসেন, স্বাস্থ্য পরিদর্শক  মন্টু ঘোষ, সমাজ সেবক মু. বায়োজিদ হোসেন, গোফরইমপ্যাক্ট কর্মসূচীর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ রওশন জামাল চৌধুরী, সিনিয়র অফিসার-জেন্ডার এন্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট পারভীন সুলতানা, ইউনিয়ন আউটরিচ এন্ড মোবিলাইজেশন অফিসার মোঃ বিপ্লব হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাবৃন্দ ও পরিষদের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন