আমাদের এ দেশের কৃষকেরা হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞানী: ঈশ্বরদীতে অতিরিক্ত সচিব শওকত রশীদ
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী এ এস এম কামাল উদ্দিন মেমোরিয়াল হলে মঙ্গলবার ২০ মে দুইদিন ব্যাপী গবেষণা সম্প্রসারণ কর্মশালা উদ্বোধন হয়েছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাং শওকত রশিদ চৌধুরী, অতিরিক্ত সচিব, প্রশাসন অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.কবির উদ্দিন আহমেদ'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ড. আব্দুল আলীম খান, যুগ্নসচিব এবং পরিচালক ( ইক্ষু উন্নয়ন ও গবেষণা) বিএসএফআইসি, ড. মো. হযরত আলী, পরিচালক (ভারপ্রাপ্ত) ক্রপস্ উইং, ডিএই ও জনাব মো. মফিজুল ইসলাম জেলা প্রশাসক, পাবনা।
প্রধান অতিথি বলেন, আমাদের এ দেশের কৃষকেরা হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞানী। কৃষকেরা উচ্চতর ডিগ্রী না নিয়েও কৃষি কাজ করতে গিয়ে অভিজ্ঞ হয়ে গেছেন। তারা বিজ্ঞানীদের মতো কৃষি কাজ নিয়ে অনেকে গবেষণা করেন।
আমাদেরকে প্রথমে কৃষকদের সম্মান জানাতে হবে। কৃষক জমিতে ফসল ফলায় বলেই স্বল্পমূল্যে আমরা কৃষি পণ্য পেয়ে থাকি। বিদেশ থেকে কৃষি পণ্য আমদানি করলে আমাদের দেশের অর্থ ব্যাপক ক্ষতি হতো। কৃষক যদি লাভবান না হয় তাহলে ওই ফসল কৃষক তার জমিতে রোপন করবেন না। আখের সাথে অনেক কৃষক সাথি ফসল উৎপাদন করছেন।
বক্তারা বলেন, একজন কৃষক আকাশ দেখে সময় এবং কখন বৃষ্টি হবে তা তিনি বলতে পারবেন। কোন ফসলটি লাভজনক হবে তা কৃষককে নির্ধারণ করতে হবে। মুরগি খাঁচার পালন করতে হবে এটা কখনো কেউ কল্পনা করেননি। কিন্তু বর্তমানে বাণিজ্যিকভাবে খাঁচায় পোল্ট্রি মুরগী চাষ হচ্ছে। আমরা ঢাকা থেকে এলে ওই এলাকার সবচেয়ে ভালো খামারে পরিদর্শন করানো হয়। আমাদের দেশের চিনি কলের উৎপাদিত চিনি সুপারসপ এবং খোলা বাজারে বিক্রি করতে দেখিনা। দেশীয় চিনি বিপননের ক্ষেত্রে আগাগোড়াই একটা সমস্যা আছে।
কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা সুলতান মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন ড. কূয়াশা মাহমুদ পরিচালক গবেষণা বিএসআরআই। এক নজরে বিএসআরআই উদ্ভাবন নিয়ে আলোচনা করেন বায়োটেকনোলজির বিভাগীয় প্রধান ড. নাদিরা ইসলাম।
এমএসএম / এমএসএম
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার
Link Copied