কুড়িগ্রামে বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রামে অস্বচ্ছল পরিবারের নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের দারিদ্র বিমোচন ও জীবনমান উন্নয়নে মূলধারায় যোগদানের পরিকল্পনায় বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের এএফএডি কনফারেন্স কক্ষে কর্মশালার উদ্বোধন করেন টিটিসির অধ্যক্ষ এএসএম রেজাউল করিম।
এসময় এএফএডি’র প্রধান নির্বাহী সাইদা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুল ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান, প্রকল্পের লাইভলিহুড অফিসার ডা. মোরশেদুল আলম, প্রকল্প সমন্বয়কারী কাজল কুমার রায়, হেলাল মিয়া, আবুল হাসান প্রমুখ।
হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) ‘‘বাংলাদেশের কুড়িগ্রাম জেলার মেয়ে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের দারিদ্র বিমোচন এবং মূলধারায় যোগদানের মাধ্যমে জীবনমান উন্নয়ন-এসি ৬’’ প্রকল্পের মাধ্যমে কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদ্র কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার ১০টি ইউনিয়নে সরাসরি ১ হাজার ৭০জন এবং তাদের সাথে আরো ১১ হাজার ৮৬৩জন অংশগ্রনকারীদেরকে নিয়ে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গার দর্শনায় ৩ হাজার ১৮৫ আখচাষিকে ৯৫ লাখ টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গোৎসব: পূজার আলোয় সম্প্রীতি ও মানবতার বন্ধন
কক্সবাজারে সৈকতে ভেসে এলো আরও এক মরদেহ, নিহত বেড়ে ৪
চাঁদপুরে মা ইলিশ রক্ষায় দুই অভিযানে আটক ৭, জাল ও নৌকা জব্দ
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বাগেরহাটে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
দৌলতখানে সুপারি বাগানে যুবকের রহস্যজনক মৃত্যু: এলাকায় গুঞ্জন
নেত্রকোণায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন ৫৪৯ মণ্ডপে
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ওজোপাডিকো কার্যালয়ে হাজীরহাট বাজারের ব্যবসায়ীদের অবস্থান
রুপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালকসহ দুইজন নিহত
সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি