ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের সুস্থ জীবনের জন্য খেলাধুলা অপরিহার্য -ইউএনও


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২১-৫-২০২৫ বিকাল ৫:৩৫

গোপালগঞ্জ সদর উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।  

বুধবার (২১ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান।  

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা শুধু শরীরচর্চা বা আনন্দের জন্য নয়, এটি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ দেহে গঠিত হয় সুন্দর মন, আর সুন্দর মনের মানুষই দেশ ও জাতিকে এগিয়ে নিতে পারে।”  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম তালুকদার এবং সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার অরুন চন্দ্র মন্ডল।  

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইসমাইল হোসেন প্রমুখ।  

অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস