ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দুর্গাপুরে বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প উদ্ভোধন


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২১-৫-২০২৫ বিকাল ৫:৫৭
নেত্রকোণার দুর্গাপুরে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে সমৃদ্ধি কর্মসূচি ও পিকেএসএফ এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ মে) সকালে চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীর।
 
উদ্ভোধন পরবর্তি আলোচনা সভায় ডিএসকে কর্মকর্তা রুপন কুমার সরকারের সঞ্চালনায়, ডিএসকের সহকারী পরিচালক শামসুল আলম খানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, চন্ডিগড় ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুল হক, বিএনএসবি চক্ষু হাসপাতলের ডাক্তার সাদমান হোসেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক প্রমুখ। 
 
বক্তারা বলেন, আমরা প্রথমেই ধন্যবাদ দিতে চাই ডিএসকে‘র নির্বাহী পরিচালক ডাঃ দিবালোক সিংহকে। ডিএসকের এই মানবিক কার্যক্রম শুধু চন্ডিগড়ে নয়, দুর্গাপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে পরিচালনা করা হবে। চক্ষু ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ ও চশমা বিতরণ করা হয় এছাড়া ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করে ময়মনসিংহের বিএনএসবি চক্ষু হাসপাতলে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। এসকল মানবিক কাজে সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানানো হয়।

এমএসএম / এমএসএম

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব