ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সিংগাইরে রাহুল হত্যাকাণ্ডের ২ দিন না যেতেই গ্রেফতার : ৫


সিংগাইর প্রতিনিধি  photo সিংগাইর প্রতিনিধি
প্রকাশিত: ২১-৫-২০২৫ রাত ৯:২২

মানিকগঞ্জের সিংগাইরে আলোচিত রাহুল হত্যাকাণ্ডের ২ দিন যেতে না যেতেই পাঁচজনকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ। গতকাল মংগলবার (২০ মে)  বিভিন্ন জায়গায় রাতব্যাপী  অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের কামুড়া গ্রামের আবদুস সামাদের ছেলে সুমন (১৮), একই গ্রামের নাজিমুদ্দিনের ছেলে নাজমুল (১৮), মেদুলিয়া গ্রামের আরিফ ড্রাইভারের ছেলে আসিম (১৬), একই গ্রামের আব্দুর রহমান খানের ছেলে জাহিদ খান (১৮) ও পার্শ্ববর্তী খাসেরচর গ্রামের মৃত গোলবারের ছেলে ইউনুস (৫৪)। এদের মধ্যে প্রথম তিনজন এজাহারভুক্ত আসামী এবং বাকি দুইজন সন্ধেহজনক হওয়াতে আটক করা হয়েছে  জিজ্ঞাসাবাদের  জন্য এমনটাই জানিয়েছেন পুলিশ।

উল্লেখ্য, গত সোমবার (১৯ মে) পূর্ব পরিকল্পিতভাবে কামুড়া-নয়াপাড়া ও খাসেরচর গ্রামের ২০ থেকে ২৫ জন কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে রাহুলের ওপর হামলা চালায়। হামলার সময় বাকিরা পালিয়ে গেলেও রাহুলকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, গ্রেফতারের পরে তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে। অপরাধী যে কেউ হোক রক্ষা পাবে না।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান