ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষ্যে অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২১-৫-২০২৫ রাত ৯:২৮
কুমিল্লায় বালক ও বালিকাদের অ্যাথলেটিকস প্রতিযোগিতা এবং অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে বুধবার সকালে কুমিল্লা ইউসুফ হাই স্কুল মাঠে  অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  বালক-বালিকাদের অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল।
 
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস, কুমিল্লার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০ জন বালক-বালিকা অংশগ্রহণ করেছে।
সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ সামসুজ্জামান। জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব জেলা ক্রীড়া সংস্থা জনাব সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব রিক্তা বড়ুয়া, কুমিল্লা ইউসুফ হাই স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বীর, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কাজী গোলাম কিবরিয়া।
 
জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভার বিকাশ,  বালক- বালিকাদের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আজকের এ আয়োজন। এ প্রতিযোগিতা থেকে প্রতিভাবান বালক- বালিকা অ্যাথলেটরা জাতীয় পর্যায়ে ক্রীড়া পরিদপ্তর আয়োজিত অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়া এ প্রতিযোগিতা হতে বাছাইকৃত প্রতিভাবান  ২০ জন  বালক ও ২০ জন বালিকা খেলোয়াড়দের নিয়ে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ্যাথলেটিকস  প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ অ্যাথলেটিকস  প্রশিক্ষণ কর্মসূচি ২১ টি সেশনে বিভক্ত করে অ্যথলেটিকস প্রশিক্ষণ বাস্তবায়ন করা হবে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ