উত্তরায় ইভটিজিং ও কিশোরগ্যাং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে পুলিশের আলোচনা সভা অনুষ্ঠিত
রাজধানীর উত্তরায় ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে'২৫) বেলা ১১টায় উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার মোছা: ফরিদা ইয়াসমিন-বিপিএম-সেবা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ফারজানা ইয়াছমিন, উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান, পিপিএম-সেবা, এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় সভাপতির বক্তব্যে যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন বলেন, “কিশোর গ্যাং কিংবা অপরাধে জড়ানো কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। এজন্য শিক্ষার্থীদের এখন থেকেই সচেতন হতে হবে এবং পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজানা ইয়াছমিন বলেন, “তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মানসিক ও নৈতিক বিকাশের জন্য শুধু পাঠ্যপুস্তক নয়, প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও সামাজিক মূল্যবোধের চর্চা। কিশোর গ্যাং বা মাদকের মতো বিপথগামীতা থেকে দূরে থাকতে হলে প্রথমে নিজেকে জানো, নিজের দায়িত্ব বুঝো। পরিবার, শিক্ষক ও বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা রাখো। প্রয়োজনে পুলিশের সহায়তা নাও—আমরা সবসময় পাশে আছি।ওসি হাফিজুর রহমান, পিপিএম, বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই ভবিষ্যতের কান্ডারী। আপনাদের মাদক, ইভটিজিং ও অপরাধ থেকে দূরে থেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পুলিশ আপনাদের বন্ধু, আমরা আপনাদের পাশে আছি সবসময়। কোনো সমস্যায় পড়লে ভয় না পেয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন।
উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইভানা তালুকদার বলেন, “এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনায় সহায়ক হবে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা দেশপ্রেম ও নৈতিকতাভিত্তিক আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠুক।
আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক অংশগ্রহণ ছিল। শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন কর্মকর্তারা এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন