কুমিল্লা সীমান্তে ১৩ নারী-শিশুসহ পুশইন করল বিএসএফ
কুমিল্লা সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক নারী-পুরুষ, শিশুসহ ১৩ বাংলাদেশিকে অবৈধভাবে ভারত থেকে পুশইন করার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২২ মে) ভোর ৪টায় কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় বিএসএফ নারী-শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইন করে।
তিনি আরো জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৬০ বিজিবি টহলদল তাদের আটক করে। তাদের মধ্যে পুরুষ তিনজন, নারী তিনজন এবং সাতজন শিশু রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইন করা হয়েছে। আটক বাংলাদেশি নাগরিকদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর