বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অজ্ঞাত ব্যক্তির ভয়ভীতি, ৬ শিক্ষার্থী হাসপাতালে
যশোরের অভয়নগরে একটি বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ৬ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক অজ্ঞাত ব্যক্তি শ্রেণিকক্ষে ঢুকে ভয়ভীতি প্রদর্শন করলে তারা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে।
২১মে বুধবার উপজেলার পায়রা ইউনিয়নের টিএম আব্দুল হামিদ বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলেন- মরিয়ম খাতুন, রিমি খাতুন, সিনহা, মাধুরী, শর্মি খাতুন ও শ্রাবণী — এরা সবাই ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্যমতে, দুপুরের দিকে একজন অজ্ঞাত ব্যক্তি শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের নানা প্রশ্ন করতে থাকেন। সঠিক উত্তর না দিলে তিনি মোবাইল ফোনে তাদের ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখান। এতে ভীত-সন্ত্রস্ত হয়ে ৬ শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে স্কুল কর্তৃপক্ষ তাদেরকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আবির হোসেন বলেন, “ভয়ের কারণে ৬ শিক্ষার্থী আতঙ্কিত হয়ে হাসপাতালে আসে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে দুইজন বাড়ি ফিরে গেছে এবং বাকি চারজনের অবস্থাও স্থিতিশীল।” এক শিক্ষার্থীর অভিভাবক শফিয়ার রহমান বলেন, “স্কুল চলাকালে শ্রেণিকক্ষে কীভাবে একজন অজ্ঞাত ব্যক্তি ঢুকে পড়লো, তা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব কুমার বিশ্বাস বলেন, “বহিরাগত একজনের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অসুস্থ শিক্ষার্থীরা এখন সুস্থ আছে। ভবিষ্যতে যাতে এমন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকবো।” তবে তিনি জানান, এ ঘটনায় মাধ্যমিক শিক্ষা অফিস কিংবা থানা পুলিশের কাছে কোনো অভিযোগ করা হয়নি।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
Link Copied