ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে ৭২ জন অসচ্ছল ও রোগী পেলেন চিকিৎসা সহায়তা


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২২-৫-২০২৫ দুপুর ৩:১০

গোপালগঞ্জে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ও আর্থিকভাবে অসচ্ছল ৭২ জন নারী-পুরুষের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করেছে জেলা সমাজকল্যাণ পরিষদ।  

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুন-অর-রশিদ।  

চেক বিতরণকালে জেলা প্রশাসক জানান, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত পক্ষাঘাত, হৃদরোগ, থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত এবং ভিক্ষাবৃত্তিতে জড়িত অসচ্ছল ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে এ অনুদান প্রদান করা হয়েছে।  

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম. রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, সহকারী কমিশনার মোহাম্মদ আতাউর রহমান এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।  

মোট ৭২ জন সুবিধাভোগীর মাঝে ১ লাখ ৯৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এই সহায়তা তাদের চিকিৎসা ও পুনর্বাসন জীবনে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস